গোপালগঞ্জে সাড়ে চার হাজার পিচ ইয়াবাসহ যুবতী মাদক ব্যাবসায়ী গ্রেফতার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১১:৩৭ পিএম

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের উত্তর ভেন্নাবাড়ী এলাকা থেকে  বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবতী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে অবগত করা হয়েছে ।

প্রেস বিজ্ঞপ্তি মোতাবেক জানা গেছে গত রোববার রাতে (৩১মে) গোপালগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগের পক্ষ হতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জয় মালো'র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও  ফোর্সসহ পরিচালিত বিশেষ অভিযান গোপালগঞ্জ সদর থানাধীন সাতপাড় ইউনিয়নের  উত্তর ভেন্নাবাড়ী গ্রামের জনৈক গোপাল মন্ডলের বন্ধ কাঁচামালের দোকানের সামনে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর হতে বৃষ্টি মন্ডল (১৯) নামে একজনকে ৪৫০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বৃষ্টি মন্ডল ওই গ্রামের  অশোক মন্ডলের মেয়ে।

এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ গনমাধ্যমকে বলেন, মাদকের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। গোপালগঞ্জের তিনজন সংসদ সদস্যও মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করছেন। গ্রেপ্তারকৃত বৃষ্টি মন্ডল প্রাথমিক জিজ্ঞাসাবাদে সহযোগী হিসেবে অপর আরেক নারী এবং একটি সংস্থায় কর্মরত অপর আরেকজন পুরুষের নাম স্বীকার করেছেন। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করছি না তবে এ বিষয়টি নিয়ে পুলিশ অধিকতর তদন্ত করছে। গ্রেফতারকৃত বৃষ্টি মন্ডলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক মুক্ত গোপালগঞ্জ গড়তে জেলা পুলিশের মাদক বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft