নেত্রকোণার পূর্বধলায় জামায়াতের সংবাদ সম্মেলন
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৫:৩১ পিএম

বিএনপির কতিপয় সন্ত্রাসী কর্তৃক শান্তিপূর্ণ প্রশাসনিক কর্মকান্ডে জামায়াত নেতৃবৃন্দের উপর অতর্কিত হামলা ও পরবর্তীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। 

এসময় উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারি হুজাইফা লিখিত বক্তব্য পাঠ করেন। পরে স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা, জেলা জামায়াতের আমীর মাওলানা সাদেক আহমেদ হারিছ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

এসময় তারা বলেন, গত ২০মে গরুর হাটের ইজারা নিয়ে বিএনপির কতিপয় নেতাকর্মী সুপরিকল্পিত ভাবে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে জামায়াতের বেশ কয়েকজন কর্মী আহত হন এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেন তারা। পরবর্তীতে সেই বিএনপির লোকজনই মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। আর এধরনের হামলা মামলায় একধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরী হচ্ছে যা উপজেলাবাসীর জন্যে আশংকাজনক। এসব হামলা মামলার ঘটনার সুবিচার দাবি করেন তারা।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft