প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৪৫ পিএম

পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ২নং জামনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকালে জামনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ইউনিয়নের অতিদরিদ্র, অসহায়, দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা প্রশাসন, বাগাতিপাড়া, নাটোর।
বক্তারা বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে এ সহায়তা বিতরণ করা হচ্ছে, যাতে তারা পবিত্র ঈদ-উল-আযহা আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন।
জ/দি