গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ আহত ২০
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৭:৩১ পিএম

সদর উপজেলার বেদগ্রামে  বাস ও মোটরসাইকেলের মুখোমুখি  সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছে।  এ ঘটনায় কমপক্ষে  ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা দিন সকালে ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু'জন মোটরসাইকেল ও তিনজনের বাসের যাত্রী রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ এবং জেলা ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিয়ামুল হুদা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও এলাকাবাসী  সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলকে চাপা  দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এবং পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পরে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় উদ্ধার করার চেষ্টা চলছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী সদস্যরা জানিয়েছেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft