গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক এক মাস কর্মস্থলে অনুপস্থিত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১১:৪৩ পিএম

গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা.লুৎফর নাহার (লতা) গত প্রায় এক মাস যাবৎ নিজ কর্মস্থলে অনুপস্থিত। হাসপাতালের সংশ্লিষ্ট কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে এ তথ্য। সূত্রটি ওই গাইনী চিকিৎসকের অনুপস্থিতির কারণ জানাতে পারেনি। তবে হাসপাতালে সবাই বলাবলি করছে যে ডা.লুৎফর নাহারের ডান হাত দুর্ঘটনায় ভেঙ্গে গেছে। এ ধরনের তথ্য চাউর হলেও কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। 

তথ্য যাচাই করার জন্য গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের অফিস সহকারীর নিকট গিয়ে লুৎফর নাহারের ছুটির আবেদন এবং ছুটি মঞ্জুর হওয়ার প্রমান পত্র দেখতে চাইলে তিনি বলেন, ডা. লুৎফন নাহারের ছুটির আবেদন বা ছুটি মঞ্জুর হওয়ার প্রমান পত্র আমার কাছে নেই। তিনি ছুটির আবেদন করলে বা ছুটি মঞ্জুর হলে সে কাগজাদি আমার কাছে আসতো। আমিই সেগুলি সংরক্ষণ করার এখতিয়ার রাখি।  তবে ওই চিকিৎসকের বিষয়ে ২৫০ বেড হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.জীবিতেষ বিশ্বাসের সাথে আলাপ করে দেখতে পারেন। তিনি ছুটি মঞ্জুর করার ক্ষমতা রাখেন।

এ ব্যাপারে ২৫০ বেড হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.জীবিতেষ বিশ্বাসের সাথে কথা বলে জানা গেছে,ডা.লুৎফন নাহার দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আসছেন না। তিনি দুই দফায় ছুটির আবেদন করেছেন। তিনি কেবলমাত্র আজ সোমবার অনুপস্থিত। তবে তিনি আবারও ছুটির আবেদন করবেন বলে আশা করছি। 

গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.জীবিতেষ বিশ্বাসের নিকট চাইলেও  ডা. লুৎফর নাহারের ছুটির আবেদন বা ছুটির কোনো প্রমানপত্র দেখাতে পারেন নাই। 

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft