গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন কাওছার এর মোটরসাইকেল শোভাযাত্রা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৬:২০ পিএম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচি পালন করেছেন নাটোরের গুরুদাসপুর এর ৫নং ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন কাওছার।

এ উপলক্ষে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রায় ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শুরু হয় চরকাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ বিকেল ৪ টার সময়  শুরু হয় এবং ধারাবারিষা   ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চরকাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শোভাযাত্রা টি  শেষ হয়। শোভাযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন। 

চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন কাওছার। তিনি বলেন, “স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল আজিজের হাতকে শক্তিশালী করার পাশাপাশি ৫ নং ধারাবারিষা ইউনিয়নকে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি আদর্শ মডেল  ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্য নিয়ে  বাস্তবায়ন করতে  সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি আগামী দিনে এগিয়ে যেতে চান এ জন্য সকল ভোটারদের কাছে দোয়া ও সমর্থন ও সহযোগিতা  কামনা করেন,  শাহিন কাওছার, সাবেক সাধারণ সম্পাদক ধারাবারিষা ইউনিয়ন বি এন পি ও চেয়ারম্যান পদপ্রার্থী ধারাবারিষা ইউনিয়ন পরিষদ, 

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নির্বাচনী  শুভেচ্ছা বিনিময় করেন শাহীন কাওছার।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft