পুকুরে ভাসমান লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৩০ পিএম

নাটোরের গুরুদাসপুর উপজেলায় পুকুর থেকে মোছা: ছবেদা (৪৮) নামের এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুরা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ছবেদা উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুরা মিলকিপাড়া গ্রামের মৃত শাজাহানের মেয়ে ও মৃত কাশেমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ছবেদা দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের কাছ থেকে ছেলে-মেয়ের মাদ্রাসায় পড়াশোনার কথা বলে আর্থিক সহায়তা নিয়ে জীবিকা নির্বাহ করতেন। এলাকাবাসীর দাবি, তিনি মাদকাসক্ত ছিলেন। রাতে তিনি ধানুরা সরদারপাড়া গ্রামের নূরনাহার নামে এক নারীর বাড়িতে অবস্থান করতেন।

স্থানীয়রা জানান, গত ২২ মে রাতে তাকে ওই বাড়িতে দেখা না গেলে খোঁজাখুঁজির একপর্যায়ে  শনিবার ২৩ মে ভোরে মো. আক্তার হোসেনের পুকুরে তার ভাসমান লাশ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আগেও সে দুবার মদ্যপান করে পুকুরে পারে গিয়েছিল বলে জানা যায়। 

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। 

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft