বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় আমিরাত

নিউজ ডেস্ক

জাতীয়

2026-05-21T17:05:45+06:00
2026-05-21T17:05:45+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় আমিরাত
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:০৫ পিএম 
বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে চায় আমিরাত
বাংলাদেশের বিমান ও পর্যটন খাতে বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আলহামুদি।

আলোচনায় দেশের বিমান ও পর্যটন খাতের আধুনিকায়ন, সেবার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক উঠে আসে। এছাড়া দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করা হয়।


বৈঠকে ইউএই রাষ্ট্রদূত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেন।

এ বিষয়ে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতিমূলক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। ওআরএটি (ORAT) কার্যক্রম সম্পূর্ণভাবে শুরু হওয়ার পর সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

মন্ত্রী আফরোজা খানম বলেন, বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়াতে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করছে এবং এ খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এসময় ইউএই রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com