চাঁদপুরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১:০৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নে খাল পুনর্খননস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৬ মে) সকাল থেকে আশপাশের এলাকায় দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন। সড়কের দুই পাশে অবস্থান নিয়ে নেতা-কর্মীরা তারেক রহমানের অপেক্ষায় রয়েছেন।

পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এলাকায়ও মানুষের ভিড় দেখা গেছে। সামনে জায়গা নিতে ব্যস্ত সময় পার করছেন অনেকে।

আরও পড়ুন : নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন

সমাবেশস্থলের মঞ্চ প্রস্তুতসহ সার্বিক আয়োজনের কাজ শেষ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত অন্য সদস্যদেরও তৎপর থাকতে দেখা গেছে।

নেতাকর্মীরা জানান, দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তারা আশা করছেন, আজকের বক্তব্যে চাঁদপুরের উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন প্রধানমন্ত্রী।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft