সরকার পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়ে জনগণের বন্ধু হওয়ার সুযোগ করে দিয়েছে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৩:৫৫ পিএম

দেশের আইনশৃঙ্খলা ঠিক রাখা শুধু পুলিশের একার কাজ নয়, এতে দেশের সাধারণ মানুষদেরও সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার (১৬ মে) দুপুরে রাজধানীর পল্লবীতে 'ওপেন হাউজ ডে'- এর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, 'গত ১৭ বছর পুলিশকে ব্যবহার করে এই বাহিনীর বদনাম কামানো হয়েছে। বর্তমান সরকার পূর্ণ স্বাধীনতা দিয়ে জনগণের বন্ধু হওয়ার সুযোগ করে দিয়েছে।'

এসময় মাদক কারবারিদের উৎপাদন এবং আমদানি গোড়া থেকে বন্ধ করার আহ্বান জানান আমিনুল হক।

আইনশৃঙ্খলা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, 'সরকার মাদক-চাঁদাবাজ নিধনে জিরো টলারেন্স নিয়েছে।' অপরাধ দমনে সবাইকে দ্বায়িত্বশীল ভূমিকা পালন করার প্রতিও আহ্বান জানান তিনি।

আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে কমিশনার বলেন,'কোরবানির হাট নিয়ে নানান রকম উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। জাল টাকা, ছিনতাই ও চাঁদাবাজি রোধে কাজ পুলিশ তৎপর রয়েছে।'

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft