নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪৪ পিএম

নোয়াখালী সদর উপজেলায় চব্বিশের জুলাই আন্দোলনে সোনাপুরে নিরীহ ছাত্রজনতার উপর গুলি চালিয়ে হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ধর্মপুর ইউনিয়নের বিএনপি ও জামাতকর্মীসহ সাধারণ মানুষ।

এ সময় অভিযুক্ত ধর্মপুর ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান সাবুকে অবাঞ্চিত ঘোষণা করেন তারা। আজ শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ধর্মপুর ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন বিক্ষুব্ধ জনতা। 

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, ‘ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান ৫ আগস্টের পর পালিয়ে গিয়ে এখন আবার ইউনিয়ন পরিষদে পুনর্বহালের চেষ্টা করছে। আমরা এর প্রতিবাদ জানাই।’ 

এ সময় সমাবেশে বিএনপি নেতা প্রবাসী মিলন, স্বেচ্ছাসেবক দলের নেতা সাহাদাত হোসেন, বিএনপি নেতা মনির, মাইন উদ্দিন, বখতিয়ার, মহসিনসহ বিএনপি ও জামাতের নেতাকর্মীসহ সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft