ধানের শীষ হাতে শুভেচ্ছা জানানো নিরাপত্তাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:৩৯ পিএম

রাজধানীর রমনায় একটি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালনকারী নিরাপত্তাকর্মী আব্দুস সালামকে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর গাড়িবহর ওই পথ দিয়ে যাওয়ার সময় হাতে ধানের শীষ নিয়ে নিয়মিত শুভেচ্ছা জানাতেন আব্দুস সালাম।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন রমনায় গিয়ে আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর হাতে উপহার তুলে দেওয়া হয় এবং তাঁর শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, পাবনার নগরবাড়ি এলাকার বাসিন্দা আব্দুস সালাম গত আট মাস ধরে রাজধানীর সাবেক রমনা থানার সামনে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। এর আগে তিনি গাড়িচালক ছিলেন। স্ট্রোকের পর গাড়ি চালানো ছেড়ে এ পেশায় যোগ দেন এবং প্রতিদিন ১২ ঘণ্টা দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন : ডুবে থাকা রেললাইন ৫ ফুট উঁচু করা হবে : রেল প্রতিমন্ত্রী

তিনি জানান, সচিবালয়ে যাতায়াতের পথে প্রধানমন্ত্রী প্রায়ই আব্দুস সালামকে ধানের শীষ হাতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতে দেখতেন। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তাঁর খোঁজখবর নেওয়া এবং উপহার পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুস সালাম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি কখনও ভাবেননি যে প্রধানমন্ত্রী তাঁর বিষয়টি লক্ষ্য করবেন বা তাঁর জন্য উপহার পাঠাবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে প্রতিদিন শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রীও গাড়ির ভেতর থেকে হাসিমুখে হাত নেড়ে তার শুভেচ্ছার জবাব দেন।

স্থানীয়দের মতে, একজন সাধারণ কর্মজীবী মানুষের প্রতি প্রধানমন্ত্রীর এ উদ্যোগ মানবিকতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft