বান্দরবানের লামা উপজেলায় টানা বৃষ্টিকে ঢাল বানিয়ে ফের দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে

লামা (বান্দরবান) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-08T14:12:03+06:00
2026-07-08T14:12:03+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বান্দরবানের লামা উপজেলায় টানা বৃষ্টিকে ঢাল বানিয়ে ফের দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে
লামা (বান্দরবান) প্রতিনিধি
⏲ ২:১২ পিএম | ৮ জুলাই, ২০২৬ | বুধবার
বান্দরবানের লামা উপজেলায় টানা বৃষ্টিকে ঢাল বানিয়ে ফের দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে
আজিজনগর উপজেলা হিমছড়ি পাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে গতকাল (৭ জুলাই) মঙ্গলবার গভীর রাতের দিকে এক ডাকাতির ঘটনা ঘটে। এসময় মোট তিন ঘরে ডাকাতি করে নগদ প্রায় লক্ষাধিক টাকা, মোবাইল ও নতুন কাপড়চোপড় নিয়ে যায়। ডাকাতি হওয়া ঘরগুলো হচ্ছে, গরু ব্যবসায়ী আহমদ হোসেনের বাড়ি, ছৈয়দ আমিনের বাড়ি এবং গুরা পুতুর বাড়ি।

স্থানীয় জানায়,ডাকাত দল প্রায় ১০/১১ জন হবে। পাহাড় থেকে বের হয়ে প্রথমে ছৈয়দ আমিনের বাড়িতে ঢুকে তার মোবাইল ও রান্না করা ভাত তরকারি খেয়ে চলে যায়। তারপরে আসে গুরাপুতুর বাড়িতে সেখানে তার ক্যাশ ৮ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায় এবং ভাত তরকারি খেয়ে যায়। পরে আসে আহমদ হোসেনের বাড়িতে। সেখানে পরিবারে ৫ জন সদস্য সবাইকে এক রুমে নিয়ে গিয়ে পেছনে হাত বেঁধে বসিয়ে রেখে প্রায় লক্ষাধিক টাকাসহ নতুন কাপড়চোপড় নিয়ে যায়।

ভিকটীম আহমদ হোসেন জানায়, প্রথমে আমার ঘরের দরজা ভেঙ্গে ফেলে। আমাকে বুকে লাথি মারে এবং হাতে লাঠির আঘাত করে। আমার স্ত্রীকে মাথায় দা দিয়ে আঘাত করে। পরে ছেলেকে চড় থাপ্পড় শুরু করলে বাড়িতে যে টাকা পয়সা আছে সব বের করে দিয়ে দিই।

আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুর রহিম বলেন, আমি ছুটিতে আছি। আমার বাবা মেজর হার্ট এটাক করে হাসপাতালে ভর্তি। তবে আমি পুলিশ ফোর্স পাঠাচ্ছি। প্রসঙ্গত, কিছুদিন আগে একই ইউনিয়নে সাংবাদিক কায়ছার হামিদ ও ব্যবসায়ী জাহাঙ্গিরের বাসায়ও ডাকাতির ঘটনা ঘটে।


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত