প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:৫০ পিএম

রাজধানীর হাতিরঝিলে একটি সেতুর নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) সকালে হাতিরঝিল ১ নম্বর ব্রিজের নিচে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ছাড়া পরিচয় শনাক্ত এবং ঘটনার বিস্তারিত তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অবহিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জ/উ