কোটালিপাড়ায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী সুকান্ত মেলা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:০০ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবির পৈতৃক ভিটায় আজ বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী কবি সুকান্ত মেলা। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসনের যৌথ আয়োজনে পায়রা ও বেলুন উড়িয়ে এবং মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী, জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকউজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার মো : কাজী হুমায়ুন রশীদ,  কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক,কোটালিপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল বাশার হাওলাদার  প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের প্রভাষক প্রিন্স আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, কবি সুকান্ত শোষিত মানুষের পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে কবিতা রচনা করেছেন। তাঁর প্রতিটি কবিতায় ছিল প্রতিবাদের সুর। বর্তমান সরকার তাঁর চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে।

মেলার উদ্বোধনের পর কবিতা আবৃত্তি, শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মেলায় পসরা সাজিয়ে বসেছে বিভিন্ন  গ্রামীণ পণ্যের  দোকান।  এসব দোকান ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আয়োজকরা জানান, আগামী শুক্রবার (শেষ দিন) মেলার সমাপ্তি হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft