সুনাম রক্ষায় কঠোর নীতি নিয়েছে যুবদল : মোনায়েম মুন্না
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:১৬ পিএম

কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে যুবদলের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে লক্ষ্যে সংগঠনটি কঠোর নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

বুধবার (৮ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে সমসাময়িক রাজনীতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আবদুল মোনায়েম মুন্না জানান, সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে সারা দেশে প্রায় ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কারসহ বিভিন্ন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া অনেকের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলাও হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আলোচিত বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আরও দাবি করেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে সংগঠনটির ৭৮ জন নেতাকর্মী নিহত হয়েছেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft