তেল ও ডলারের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে ওঠানামা
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:২৫ পিএম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে অস্থিরতা দেখা দিয়েছে। তেলের দাম ও মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের জুন মাসের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় থাকায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বুধবার (৮ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৯টা ৫ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৫ দশমিক ৫৯ ডলারে দাঁড়ায়। তবে আগস্ট সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৩৬ দশমিক ৩০ ডলারে নেমে আসে।

টেস্টিলাইভের বৈশ্বিক সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হওয়ায় বন্ডের দাম কমেছে, ডলারের মূল্য বেড়েছে এবং স্বর্ণের দাম চাপে পড়েছে। তবে সংশোধনের পর বাজারে কিছুটা স্থিতিশীলতার ইঙ্গিতও দেখা যাচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি বাজারের অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির সম্ভাব্য পরিবর্তন বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে।

আরও পড়ুন : দুই সপ্তাহের উচ্চতার পর কমল স্বর্ণের দাম

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাজারে প্রত্যাশা বেড়েছে। এ কারণে ফেডারেল ওপেন মার্কেট কমিটির ১৬-১৭ জুনের বৈঠকের কার্যবিবরণীর দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা, যাতে ভবিষ্যৎ মুদ্রানীতির বিষয়ে নতুন ইঙ্গিত পাওয়া যেতে পারে।

সাধারণভাবে মূল্যস্ফীতির সময় স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হলেও উচ্চ সুদের হার সুদবিহীন এই ধাতুর চাহিদার ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট রুপার দাম ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ৪৭ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ০.৩ শতাংশ কমে ১ হাজার ৬৩৫ দশমিক ৪৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৬ শতাংশ কমে ১ হাজার ২৬৮ দশমিক ৬৪ ডলারে নেমে এসেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft