সংসদে মোবাইল ফোন ব্যবহারে সদস্যদের সতর্ক করলেন স্পিকার

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-08T13:17:58+06:00
2026-07-08T13:17:58+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
সংসদে মোবাইল ফোন ব্যবহারে সদস্যদের সতর্ক করলেন স্পিকার
নিউজ ডেস্ক
⏲ ১:১৭ পিএম | ৮ জুলাই, ২০২৬ | বুধবার
সংসদে মোবাইল ফোন ব্যবহারে সদস্যদের সতর্ক করলেন স্পিকার
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার না করার জন্য সংসদ সদস্যদের সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদের মর্যাদা ও প্রচলিত রীতি বজায় রাখতে এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

গতকাল মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’–এর ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নিয়ে আলোচনার সময় রুলিং দিয়ে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, ‘অনুগ্রহ করে সংসদে ফোন ব্যবহার করবেন না। এটি রীতিবিরুদ্ধ। এটি সবার জন্য প্রযোজ্য। সংসদের মর্যাদা সমুন্নত রাখবেন, এটাই আমি আশা করি।’

আলোচনার সময় এক সংসদ সদস্যকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখে স্পিকার বলেন, ‘মাননীয় সংসদ সদস্য, সংসদে কেউ কেউ টেলিফোন ব্যবহার করেন একটা আড়াল রেখে। আপনি তো খুল্লাম খুল্লা ব্যবহার করছেন।’

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত