প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৫৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারলে এই সংসদ মাইলস্টোন হয়ে থাকবে। বুধবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বর্তমান জাতীয় সংসদ, গণতান্ত্রিক রাজনীতিতে এক নতুন মাইলফলক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, এক সময় মানুষ কথা বলতে পারতো না, এখন কিন্তু সবাই স্বাধীনভাবে কথা বলতে পারে। ২০২৪-এর আগস্টে একটি জগদ্দল সরকারকে হটিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে দেশ। এখন সব সংসদের দায়িত্ব হবে গণতান্ত্রিক, সব প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করে দেশকে এগিয়ে নেওয়া।
এই সংসদকে মাইল ফলক হিসেবে দেখতে চান উল্লেখ করে তিনি বলেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশের মানুষের কল্যাণে জাতীয় সংসদ সদস্যরা কাজ করে যেতে পারলে জনগণের প্রত্যাশা পূরণ হবে।
জ/উ