‘পাপাচার আল্লাহর নেয়ামত থেকে বঞ্চিত করে’
ধর্ম ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৫৫ পিএম

মানুষের পাপাচার ও অবিচার আল্লাহর নেয়ামত এবং বরকত হারানোর প্রধান কারণ বলে মন্তব্য করেছেন মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী আল হুজায়ফি। শুক্রবার (৮ মে) পবিত্র মদিনার মসজিদে নববীতে জুমার খুতবায় তিনি এ মন্তব্য করেন। 

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, আলী আল হুজায়ফি বলেন, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ঈমানের অন্যতম অনুষঙ্গ এবং ইবাদত পালনের প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, জীবনের নিরাপত্তা ও স্থায়িত্ব ছাড়া ধর্মীয় আচার বা স্বাভাবিক জীবনযাত্রা-কোনোটাই সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষা করা ইসলামের মৌলিক শিক্ষার অংশ।

খুতবায় শায়খ আলী আল হুজায়ফি বলেন, ইসলামী শরিয়ত আত্মিক ও শারীরিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। মহান আল্লাহ পবিত্র মক্কা ও মদিনা সফরকারী জিয়ারতকারী ও হজযাত্রীদের হৃদয়ে যে প্রশান্তি দান করেন, তা এক বিশেষ খোদায়ী নেয়ামত। এই প্রশান্তির কারণেই তারা একাগ্রতার সাথে নামাজ ও হজ পালন করতে সক্ষম হন।

আরও পড়ুন : বিতর নামাজে ‘দোয়া কুনুত’ ভুলে গেলে পরিবর্তে কী পড়তে হবে?

মসজিদে নববীর খতিব আরও বলেন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা জরুরি। কারণ মানুষের পাপাচার ও অবিচারই হচ্ছে নেয়ামত এবং বরকত হারানোর প্রধান কারণ। তাই তিনি উপস্থিত মুসল্লিদের নিয়মিত নেক আমলের মাধ্যমে পরকালীন পাথেয় সংগ্রহের আহ্বান জানান।

খুতবার শেষ অংশে তিনি হজযাত্রীদের উদ্দেশ্যে বলেন, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। এই পবিত্র ভূমি আল্লাহ তাআলা সবার জন্য নিরাপদ করেছেন, তাই এর পবিত্রতা রক্ষা করে ইবাদতে মশগুল থাকাই মুমিনের কাজ।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft