হজযাত্রীদের রোদ এড়িয়ে চলার পরামর্শ ধর্ম মন্ত্রণালয়ের
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:০০ পিএম

পবিত্র হজ পালন করতে সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের তীব্র গরম ও উচ্চ তাপমাত্রার কথা বিবেচনায় রেখে এই সতর্কতা জারি করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে হজযাত্রীদের নিরাপত্তায় বেশ কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় হজযাত্রীদের ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়া এবং চলাচলের সময় সম্ভব হলে পরিবহণ ব্যবহার করতে বলা হয়েছে। এ ছাড়া হাঁটার সময় ছাতা ব্যবহার বা মাথা ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ছায়াযুক্ত পথ ব্যবহার এবং নিয়মিত পর্যাপ্ত পানি পান করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় বলেছে, স্বাচ্ছন্দ্যের সঙ্গে ইবাদত-বন্দেগি পালনের স্বার্থে হজযাত্রীদের সুরক্ষা ছাড়া দীর্ঘ সময় রোদে অবস্থান না করতে এবং অতিরিক্ত গরমের সময় সরাসরি রোদে হাঁটা থেকে বিরত থাকতে হবে।

এদিকে, চলতি বছর হজযাত্রীদের সচেতন করতে সৌদি সরকারের সঙ্গে যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে মন্ত্রণালয়। প্রায় প্রতিদিনই মন্ত্রণালয়ের ফেসবুক পেজে সচেতনতামূলক বিভিন্ন কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপেও এসব তথ্য শেয়ার করা হচ্ছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft