জুলাই সনদ ইস্যুতে বিএনপি ছলচাতুরী করছে : নাহিদ
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১:৪৩ পিএম

জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন ইস্যুতে বিএনপি একটা ছলচাতুরী করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৯ মে) রাজধানীর একটি হোটেলে সংস্কারের অচলাবস্থা ও করণীয় নিয়ে এনসিপির সংলাপে তিনি এসব কথা বলেন।  

নাহিদ ইসলাম বলেন, সরকার এখনও ক্লিয়ার পজিশন নেয়নি। একটা ছলচাতুরী করছে। তারা বলছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু কবে, কীভাবে এবং কতদিনের মধ্যে তা বাস্তবায়ন হবে সে বিষয় এখনও ক্লিয়ার না। 

তিনি আরও বলেন, দেশে একটা অচলাবস্থা তৈরী হয়েছে। এই অচলাবস্থা থেকে আমরা বের হতে চাই এবং এর দায়িত্ব সরকারকে নিতে হবে। এজন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। 

আরও পড়ুন : রাজনীতির নামে নাসীরুদ্দীন পাটোয়ারীর ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা: রাশেদ

নাহিদ ইসলাম জানান, এ বিষয়ে আলোচনার জায়গা না রাখা হলে শান্তিপূর্ণ আন্দোলন আরও কঠিন হবে। কতটা কঠিন হবে তা নির্ভর করবে সরকার কীভাবে সাড়া দেয় তার ওপর।

এছাড়া তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার না হওয়ায় দেশের মানুষ এখনো এর সুফল ভোগ করতে পারছে না। এছাড়া দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, মানবাধিকার পরিস্থিতিরও উন্নয়ন হয়নি। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে এখনো অবিশ্বাস বিদ্যমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft