প্রবাসী মাসুদ রানা হত্যা মামলা ‘রাজনৈতিক’ দেখিয়ে প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৩৬ পিএম

ফরিদপুরের ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলা ‘রাজনৈতিক’ দেখিয়ে প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। মঙ্গলবার ‌(৫ মে) সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আশরাফুজ্জামান দুলালের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় ‌ ‌সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন ‌নিহত মাসুদ রানার ভাই মোঃ আসাদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন ‌ নিহতের মাতা ‌ হালিমা বেগম, নিহতের স্ত্রী ‌ শাহীন আফরোজ রোজি ‌ কন্যা ‌ মেহেরিবা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সংবাদ সম্মেলনের সাংবাদিকদের জানানো হয় ‌মাসুদ রানাকে ২০২১ সালের ১৩ এপ্রিল ভাঙ্গা উপজেলার গজারিয়া এলাকায় প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তিনি ১৫ এপ্রিল ভাঙ্গা থানায় ৩৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন : বিরলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

তিনি জানান, মামলাটি তদন্ত শেষে জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর মো. ফরহাদ হোসেন ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর দণ্ডবিধির ১৪৩/৩০২/২০১/১১৪/৩৪ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। পরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করে, যা বর্তমানে চলমান এবং ইতোমধ্যে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ মামলার প্রধান আসামি ইমদাদুল হক বাচ্চু ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং অন্যান্য আসামিরাও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত। তারা অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন।

তিনি আরও বলেন, “আমার ভাই দীর্ঘ ১৮ বছর ইতালিতে প্রবাস জীবন কাটানোর পর দেশে এসে অন্যায়ের প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।”

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সম্প্রতি আসামিরা প্রভাব খাটিয়ে মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা হিসেবে দেখিয়ে প্রত্যাহারের তালিকায় অন্তর্ভুক্ত করিয়েছে। গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে ফরিদপুরের জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে এ সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন : বাগাতিপাড়ায় ছাত্রলীগ নেতা জনি আটক

এ অবস্থায় তিনি আশঙ্কা ‌ প্রকাশ ‌করে বলেন, আমরা এ থেকে ‌ ন্যায়বিচার থেকে বঞ্চিত হব। পাশাপাশি আমার ছোট ভাই ‌ আসাদুজ্জামানকে মামলাটি তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক মামলা হিসেবে বিবেচনা না করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমার সন্তানের হত্যার বিচার নিশ্চিত করা হোক।”

তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, সত্য তথ্য তুলে ধরে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য। এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের ‌ সদস্য বৃন্দ ‌ এবং বিভিন্ন ‌ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ‌ উপস্থিত ছিলেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft