বিরলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-05T17:33:13+06:00
2026-05-05T17:33:13+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বিরলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৩৩ পিএম 
বিরলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
বিরলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রাম এর আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি দিনাজপুরের উপ-পরিচালক মোঃ আফজাল হোসেন, পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্চয় দেব নাথ।


উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা হক আঁখির সঞ্চালনায় নিজের স্বাগত বক্তব্যে পার্টনার প্রোগ্রাম নিয়ে বিশদ আলোচনা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আক্তার। 

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মোঃ বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ শাহরিয়ার লিটন, গীতা পাঠ করেন চন্দন কুমার অধিকারী, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, ৬ নং ভান্ডারা ইউনিয়ন।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com