তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এগিয়ে বিজয়ের দল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১১:০৫ এএম

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের প্রাথমিক ভোট গণনার শুরুতেই চমক দেখাচ্ছেন অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তামিলনাড়ুতে তামিলাগা ভেত্রি কাঝাগম (টিভিকে) এগিয়ে থেকে দ্রাবিড় মুন্নেত্র কাঝাগমকে (ডিএমকে) পিছনে ফেলেছে। 

এবারের নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতাসীন ডিএমকে, বিজেপি জোট (এআইএডিএমকে) ও টিভিকে মুখোমুখি লড়াই করছে। বিজয় পেরাম্বুর আসনে এগিয়ে থাকলেও তিরুচিরাপল্লী ইস্ট আসনে এখনও পিছিয়ে। বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে টিভিকে এআইএডিএমকে তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে, যদিও এখন পর্যন্ত অনেক জায়গায় ডিএমকে এগিয়ে রয়েছে। 

আরও পড়ুন : নিজেদের শাসনকেই গণতন্ত্র বলে সাংহাই এর মানুষ

তামিলনাড়ুতে চলচ্চিত্র জগতের তারকাদের রাজনীতিতে প্রবেশের দীর্ঘ ইতিহাস রয়েছে। এই প্রেক্ষাপটে বিজয়ের উত্থানে নতুন করে আলোচনায় এসেছে এমজিআর ফ্যাক্টর। তিনি এই অবস্থান ধরে রাখতে পারলে এম জি রামাচন্দ্র এবং জে জয়ললিতার পর তৃতীয় বড় অভিনেতা ও রাজনীতিবিদ হিসেবে রাজ্যে গভীর প্রভাব ফেলতে পারেন। 

ভোটগণনা স্থানীয় সময় সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালট দিয়ে শুরু হয় এবং সকাল ৮ টা ৩০মিনিট থেকে ইভিএমের ভোট গণনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের প্ল্যাটফর্মে ফলাফল আপডেট করা হচ্ছে। তবে এই ফলাফলগুলি এখনও প্রাথমিক ট্রেন্ডের উপর ভিত্তি করে, এবং আগামী কয়েক ঘণ্টায় চূড়ান্ত ফলাফলে বড় পরিবর্তন আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft