চারুকলায় ‘দোলন আর্ট এক্সিবিশন-২০২৬’ অনুষ্ঠিত
সাংস্কৃতি ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:৪৮ এএম

জনপ্রিয় শিশু-কিশোর বিষয়ক পত্রিকা ‘দোলন’-এর উদ্যোগে আয়োজিত ‘দোলন আর্ট এক্সিবিশন-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রোববার (৩ মে) রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিশুদের সৃজনশীলতা ও কল্পনাশক্তি বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি শিশুর আঁকা ছবির মধ্যেই তার চিন্তা, স্বপ্ন ও অনুভূতির প্রতিফলন ঘটে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘দোলন’ পত্রিকার সম্পাদক কামাল মুস্তাফা। তিনি বলেন, সারাদেশ থেকে প্রায় ১০০ জন শিশু-কিশোরের অংশগ্রহণে এ আয়োজনটি শিশুদের প্রতিভা প্রকাশের একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন :   খালেদা জিয়া, খামেনিসহ ৩১ জনকে স্মরণে সংসদে শোক প্রস্তাব

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের আঁকা চিত্রকর্মে প্রকৃতি, দেশপ্রেম, কল্পনা ও সমকালীন নানা বিষয় ফুটে উঠেছে। এটি দর্শনার্থীদের কাছে এক অনন্য শিল্প অভিজ্ঞতা তৈরি করেছে।

আয়োজকদের মতে, শিশুদের শিল্পচর্চায় উৎসাহিত করা এবং তাদের সৃজনশীলতা বিকাশের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। প্রদর্শনীটি ৪ মে থেকে ৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১:৪৫ থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft