হাজীগঞ্জে নৈশপ্রহরীকে হত্যা
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৬:৩৫ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় ফরিদ (৪৩) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) সকালে উপজেলার রান্ধুনীমূড়া মুন্সী বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত ফরিদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিজি বাড়ির শাহজাহানের ছেলে। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জে দারোয়ানের চাকরি করতেন।

স্থানীয়রা জানান, সকালে একজন নারী পথ দিয়ে যাওয়ার সময় সড়কের পাশে লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করে। 

আরও পড়ুন : তাড়াশে সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

হাজীগঞ্জ থানার ওসি আব্দুল মান্নান যুগান্তরকে বলেন, রাস্তার পাশে হাত-পা বাঁধা লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জে খবর নিয়ে জানা গেছে, শুক্রবার দিনগত রাতে রামগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি করতে গেলে দারোয়ান দেখে ফেলে। পরে ডাকাতদল দারোয়ানকে সাদা প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। সকালে দারোয়ানের লাশ উদ্ধার করা হয় চাঁদপুরের হাজীগঞ্জ থেকে। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft