সাতক্ষীরায় ২০৭ বছরের পুরোনো সীমানা পিলার উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:২১ পিএম

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অভিযান চালিয়ে প্রায় ২০৭ বছর পুরোনো একটি সীমানা পিলার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বাড়িতে অভিযান চালিয়ে পিলারটি উদ্ধার করা হয়।

আটকরা হলেন- কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে ভোলানাথ সানা (৫০), খুলনার বটিয়াঘাটা উপজেলার এক বাসিন্দা এবং পাইকগাছা উপজেলার তুষার ও সুশান্ত নামে দুই ব্যক্তি। সুশান্ত ভোলানাথ সানার আত্মীয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোলানাথ সানার বসতবাড়ির পাশের একটি মাটির ঘরে পিলারটি দীর্ঘদিন ধরে মাটির নিচে পুঁতে রাখা ছিল। সম্প্রতি এর সত্যতা ও ঐতিহাসিক গুরুত্ব যাচাইয়ের জন্য সেটি মাটি খুঁড়ে বের করে ঘরের ভেতরে রাখা হয়। এ সময় পিলারটি বিক্রির প্রস্তুতি চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে পিলারটি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০টার দিকে খবর পাই, কলাগাছি এলাকায় একটি প্রাচীন সীমানা পিলার বেচাকেনার চেষ্টা চলছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১৮১৮ সালে নির্মিত বলে ধারণা করা একটি সীমানা পিলার উদ্ধার করে এবং চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft