ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:৩৯ এএম

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ এবং বান্দরবানে এক শিশুর মৃত্যু হয়েছে। 

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ জন রোগী ভর্তি হয়েছেন এবং একজনকে ঢাকা শিশু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ সময়ের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে মোট ৭৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৬ জন।  

এদিকে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছে। অনেক হাসপাতালে শয্যা সংকটের কারণে রোগীদের বারান্দায় রেখেও চিকিৎসা দিতে হচ্ছে বলে জানা যায়।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft