রুবেল হোসেনকে বিদায়ী সম্মাননা জানাল বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:২৫ পিএম

বাংলাদেশের অভিজ্ঞ পেসার রুবেল হোসেনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর উপলক্ষে তাকে বিশেষ সম্মাননা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

টস হেরে বাংলাদেশ দল মাঠে নামার আগে গ্র্যান্ড স্ট্যান্ডের সামনে জড়ো হন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা। সেখানে রুবেলের হাতে তুলে দেওয়া হয় বিশেষ ক্রেস্ট এবং তার ক্যারিয়ারের পরিসংখ্যান সংবলিত তিন সংস্করণের তিনটি বাধাই করা জার্সি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি তামিম ইকবাল, এডহক কমিটির সদস্য ফাহিম সিনহা ও রফিকুল ইসলাম বাবু এবং সিইও নিজামউদ্দীন চৌধুরি সুজন।

সম্মাননা গ্রহণের সময় আবেগঘন বক্তব্যে রুবেল তার বাবা-মাকে স্মরণ করেন। তিনি বলেন, তার ক্রিকেটার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান তাদেরই, যাদের তিনি আজ খুব মিস করছেন।

আরও পড়ুন : আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়ে ইতিহাস কলম্বিয়ার

অনুষ্ঠান শেষে নিজের ছেলেকে সঙ্গে নিয়ে উইকেটের কাছে কিছুক্ষণ সময় কাটান সাবেক এই পেসার, যেন স্মরণ করছিলেন তার দীর্ঘ ক্রিকেটজীবনের নানা মুহূর্ত।

অবসরের ঘোষণার পর এমন সম্মাননা পাওয়ায় বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানান রুবেল। তিনি বলেন, “আমি যখন সোশ্যাল মিডিয়াতে অবসরের সিদ্ধান্ত জানাই, বিসিবি সভাপতি তামিম ইকবাল ফোন করে বলেন,‘রুবেল, তোকে আমরা সম্মানিত করতে চাই।’ যে বিষয়টা আমার কাছে খুবই গর্বের ও আনন্দের ছিল। আর আজকে এত সুন্দর একটা পরিবেশ
এজন্য আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবালকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।”

২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া রুবেলের ক্রিকেটে উত্থান ঘটে পেসার হান্ট কর্মসূচির মাধ্যমে। সেখানে তাকে আবিষ্কার করেন তার কোচ সারোয়ার ইমরান, যার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন : ২০২৬ ফিফা বিশ্বকাপ: তুরস্কের রাজকীয় প্রত্যাবর্তন

এছাড়া ক্যারিয়াজুড়ে পাশে থাকা কোচ, গ্রাউন্ডসম্যান, ফিজিক্যাল ট্রেইনার, সতীর্থ, বন্ধু, মিডিয়া এবং সমর্থকদের প্রতিও ধন্যবাদ জানান এই ডানহাতি পেসার।

২০২১ সালে নিউজিল্যান্ড সফরে সর্বশেষ জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন রুবেল। এরপর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। ২০২০ সালের পর থেকে প্রথম শ্রেণির ক্রিকেটেও নিয়মিত ছিলেন না তিনি।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৭ টেস্টে ৩৬ উইকেট, ১০৪ ওয়ানডেতে ১২৯ উইকেট এবং ২৮ টি-টোয়েন্টিতে ২৮ উইকেট শিকার করেছেন রুবেল হোসেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft