সোনামসজিদে বিজিবির বড় অভিযান: পাথরবাহী ভারতীয় ট্রাকসহ ৫৯৩৫ বোতল মাদক জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৪:১১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে একটি ভারতীয় ট্রাক থেকে ৫,৯৩৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। গত ১৮ এপ্রিল রাত ১১টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আজ সকালে বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি চৌকস দল আলম ট্রেডার্সের স্টোন ইয়ার্ডে তল্লাশি চালিয়ে পাথরের নিচে ত্রিপল দিয়ে লুকানো ২০টি বস্তা উদ্ধার করে। এতে ৩,৮৯৭ বোতল 'এসকাফ ডিএক্স' এবং ২,০৩৮ বোতল 'ফেয়ারডিল' সিরাপ পাওয়া যায়। এসময় ভারতীয় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এই অভিযানে নেতৃত্ব দেন ৫৯ বিজিবির সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলাম। 

আরও পড়ুন : কালুখালীতে পিকআপের ধাক্কায় বৃদ্ধ গুরুতর আহত: উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে প্রেরণ

ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, "মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"

উল্লেখ্য, গত তিন মাসে এই ব্যাটালিয়ন মোট ১০,৫৩৫ বোতল ফেন্সিডিল জাতীয় সিরাপ জব্দ করেছে। বর্তমানে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft