কালুখালীতে পিকআপের ধাক্কায় বৃদ্ধ গুরুতর আহত: উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে প্রেরণ

রাজবাড়ী প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-19T15:27:46+06:00
2026-04-19T15:27:46+06:00
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
কালুখালীতে পিকআপের ধাক্কায় বৃদ্ধ গুরুতর আহত: উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে প্রেরণ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৩:২৭ পিএম 
কালুখালীতে পিকআপের ধাক্কায় বৃদ্ধ গুরুতর আহত: উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে প্রেরণ
রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মফিজ উদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়ণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত মফিজ উদ্দিন মৃগী ইউনিয়নের ছোট কলকলিয়া গ্রামের মৃত কুরাল মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মফিজ উদ্দিন তার কেনা দুটি ছাগল ভ্যানে করে বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভ্যানচালক মো. মোতাহার খান যখন ছাগল দুটি ভ্যানে বাঁধছিলেন, ঠিক সেই মুহূর্তে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি অজ্ঞাতনামা দ্রুতগতির মিনি পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার নিচে পড়ে যায় এবং ভ্যানে বসে থাকা মফিজ উদ্দিনের পা পিকআপের চাকায় পিষ্ট হয়। দুর্ঘটনার পরপরই চালক পিকআপটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।


খবর পেয়ে পাংশা হাইওয়ে ও কালুখালী থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন।

পাংশা হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘাতক পিকআপটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com