প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩:০২ পিএম

খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) নতুন বোয়ালখালী বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত ৪৮ জন ব্যবসায়ীর হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, ক্যাপ্টেন আবদুল্লা আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বাজার কমিটির সভাপতি সুভাষ সাহা এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, গত ২৭ মার্চ রাতে নতুন বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। এতে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অংশ হিসেবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
জ/দি