বাগাতিপাড়ায় অবৈধ তেল মজুদ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:১০ পিএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর বাজার এলাকায় অবৈধভাবে তেল মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। র‍্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের উদ্যোগে পরিচালিত এক অভিযানে বুধবার (৮ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে দয়ারামপুর বাজারের ‘ভাই ভাই অয়েল স্টোর’-এর মালিক মো. সোহেল রানা (৩৫)-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ তেল মজুদের বিষয়টি নজরদারিতে রাখে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিনের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকানে অভিযান চালানো হয়। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে জরিমানা করা হয়।

আরও পড়ুন : আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

র‍্যাব জানায়, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, ভেজাল পণ্যসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft