প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:১৭ পিএম

নেত্রকোণায় হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৭১ জন রোগী ভর্তি হয়েছেন।
এর মধ্যে বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জেলা সিভিল সার্জন ডা. গোলাম মাওলা জানান, আক্রান্তদের শনাক্তে এ পর্যন্ত ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে। বাকি নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে প্রায় ৭০ শতাংশের বয়স ৯ মাসের নিচে। এছাড়া ১৫ থেকে ২০ শতাংশ রোগীর বয়স ২ বছরের মধ্যে।
পরিস্থিতি মোকাবিলায় জেলা জুড়ে বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী রোববার থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
জ/দি