ভারত মাতাতে আসছেন শাকিরা!
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৩ পিএম

ভারতের মঞ্চে ফিরছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। প্রায় ১৯ বছর পর ভারতের মাটিতে তার আগমন নিয়ে বেশ উত্তেজনায় ভক্ত অনুরাগী থেকে আয়োজকরাও!

‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’-এর তৃতীয় সংস্করণে আগামী ১০ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে মঞ্চ মাতাবেন শাকিরা। তবে এই আয়োজনে শাকিরা ছাড়াও আন্তর্জাতিক ও ভারতের তারকারা পারফর্ম করবেন।

আরও পড়ুন : বিয়ের আগেই কৃতি স্যাননের হানিমুন!

আয়োজকেরা বলছেন, ক্ষুধা ও অপুষ্টি নিয়ে সচেতনতা তৈরি করতেই সাকিরার এবারের সফর! মুম্বাইয়ে তিনি পারফর্ম করবেন মহালক্ষ্মী রেসকোর্সে এবং দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে।

এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘ ফিডিং ইন্ডিয়া কনসার্ট শুধু সংগীত নয়; এটি একসঙ্গে দাঁড়িয়ে নিশ্চিত করা যে প্রতিটি শিশু তার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি পায়।’

শুধু তারকা খ্যাতিই নয়, নিজের ‘বেয়ারফুট ফাউন্ডেশন’-এর মাধ্যমে শিক্ষা ও শিশু কল্যাণে কাজ করে যাচ্ছেন শাকিরা। এই উদ্যোগটি ফিডিং ইন্ডিয়া কনসার্টের ‘ক্ষুধা ও অপুষ্টিমুক্ত দেশ’ গড়ার লক্ষ্যর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ফিডিং ইন্ডিয়া কনসার্ট একটি কমিউনিটি-চালিত উদ্যোগ, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ‘জিরো হাঙ্গার’ অর্জনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করা।

আরও পড়ুন : মাঝে মাঝে ভুলেই যাই আমি বিবাহিত : তাপসী পান্নু

ডিসট্রিক্ট অ্যাপের মাধ্যমে ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১ মার্চ দুপুর ১২টা পর্যন্ত ৪৮ ঘণ্টার জন্য অ্যাপ ব্যবহারকারীদের এক্সক্লুসিভ অ্যাক্সেস থাকবে। সাধারণ টিকিট বিক্রি শুরু হবে ১ মার্চ বিকাল ১টায়।

প্রায় দুই দশক আগে কনসার্ট করতে ভারতে এসেছিলেন শাকিরা। সর্বশেষ ২০০৭ সালে ‘ওরাল ফিক্সেশন’ ট্যুরের অংশ হিসেবে তিনি মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন   হলিউড   শাকিরা   কনসার্ট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft