বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৫ পিএম আপডেট: ১৮.০২.২০২৬ ৩:৩৮ পিএম

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুর ১২টায় সেখানে পৌঁছে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জন্য দোয়া করেন।

এর আগে, বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর শেষে তিনি নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন তিনি। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে সই করেন তিনি। সেই সঙ্গে প্রচলন মেনে স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন তারেক রহমান।

এদিকে, সেখান থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে একাধিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft