গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত দেশে লড়াই চলছে: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২২ পিএম

গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত বাংলাদেশে লড়াই চলছে। শহীদরা রক্ত দিয়েছেন, আত্মত্যাগ করেছেন। মূলত রক্তের ঋণেই আমরা আবদ্ধ ও দায়বদ্ধ, মন্তব্য করেছেন নবনিযুক্ত অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর ঘটানো এবারের রাজনৈতিক অঙ্গীকার ছিল। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আমরা সুস্পষ্ট ঘোষণা দিয়ে একটি গণতান্ত্রিক রূপান্তরের কথা বলেছি।

আরও পড়ুন : সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

তিনি আরও বলেন, গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে, শহীদের এবং দেশের মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করাই এখানকার দায়।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft