মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৪ পিএম

সদ্য সমাপ্ত  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। আগামী মঙ্গলবারের মধ্যে নতুন সরকারের শপথ হওয়ার কথা রয়েছে। এর মাঝেই গুঞ্জন ওঠে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খান। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। কেউ কেউ লিখেছেন, ক্রীড়া প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন তামিম ইকবাল। তবে ফেসবুকের এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তামিম নিজেই।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি।

পোস্টে তামিম লিখেছেন, আজ সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft