মুন্সীগঞ্জে আটোরিকশা-বাইক সংঘর্ষে ব্যবসায়ী নিহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৩ পিএম

মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী নাহাপাড়া এলাকায় সিএনজিচালিত আটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল কবির (৪২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাসেল কবির নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা শাহী মহল্লা এলাকার বাসিন্দা। তিনি একটি চা-পানের দোকান পরিচালনার পাশাপাশি মুন্সীগঞ্জ থেকে আলদির মাঠা সংগ্রহ করে বিক্রি করতেন বলে জানা গেছে।

আরও পড়ুন : গোপালগঞ্জে ইট বোঝাই ট্রলি চাপায় বৃদ্ধ নিহত

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই ব্যবসায়ী রাসেল কবির নিহত হন। দুর্ঘটনায় আহত নাজমুল হাসানকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে মোটরসাইকেল দুর্ঘটনা একজন নিহত আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ সদর হাসপাতালে রয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft