বুবলীর বাসন্তী ভালোবাসা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৮ পিএম

ঋতুরাজ বসন্তের আগমনে আর সকলের মতো উৎসবের রঙে নিজেকে রাঙিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। বিশেষ এই দিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য স্যোশাল মিডিয়ায় বসন্তের শুভেচ্ছা বার্তার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফাল্গুনের সাজে বেশ কিছু ছবি প্রকাশ করেন বুবলী। যেখানে তাকে বসন্তের বিশেষ সৌন্দর্য গাঁদা ফুল নিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়।

ছবিতে আরও দেখা যায়, বসন্তের চিরায়ত হলুদ-সাদা কম্বিনেশনের একটি বাহারি রঙের শাড়িতে সেজেছেন তিনি। সাথে ম্যাচিং করা সাজ আর কানের ঝুমকোতে তাকে বেশ প্রাণবন্ত দেখাচ্ছিল। 

আরও পড়ুন : ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জনে ক্ষিপ্ত ম্রুণাল

ছবির ক্যাপশনে তিনি লেখেন, বসন্তের ভালোবাসার শুভেচ্ছা সবাইকে। ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকা এই নায়িকা উৎসবের দিনে নিজের জন্য কিছুটা সময় বের করে নিয়েছেন। বসন্তে তার এই নতুন লুক ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে। পোস্ট করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার ভক্ত তাতে প্রতিক্রিয়া জানান; মন্তব্য ঘরে তাকে ফিরতি শুভেচ্ছা জানিয়েছেন।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft