ভোটগ্রহনকালে গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ, আনসারসহ আহত ৩
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম

গতকাল বৃহস্পতিবার সকালে ভোটচলাকালে গোপালগঞ্জ পৌর এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে দুই আনসার সদস্য ও এক কিশোরী সহ তিন জন আহত হয়েছে।  

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ওই ঘটনা ঘটে। 

আহতরা হলেন- ব্যাটেলিয়ন আনসার সদস্য ফরিদপুর জেলার মধুখালি উপজেলার বামনদি গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে মো: জামাল মোল্লা ও সদর উপজেলার তেতুলিয়া গ্রামের সুনীল মজুমদারের ছেলে সুকান্ত মজুমদার (২৮) এবং শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী খানের মেয়ে আমেনা খানম (১৩)। এর মধ্যে আমেনা খানমের বাম পায়ে এবং আনসার সদস্যদের চোখের উপরে হালকা জখম হয়।

ওই খবর পাওয়ার সাথে সাথে গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনমসহ মোবাইলকোর্ট টিমের সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। 

রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। সকাল সোয়া ৯টার দিকে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। রুম থেকে বের হয়ে দেখি কেন্দ্রের মেইন গেটের উপর একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে কেন্দ্রের ভেতরে দায়িত্বরত দুই আনসার সদস্য ও একজন কিশোরী মেয়ে সামান্য আহত হয়েছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   গোপালগঞ্জ   ককটেল বিস্ফোরণ   আহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft