১০৫ রানের বিশাল জয় পেয়েছে শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

খেলাধুলা

চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেলো শ্রীলঙ্কা। এবার তারা ১০৫ রানের বিশাল ব্যবধানে হারালো ওমানকে। বাড়িয়ে নিলো রানরেট। লঙ্কানদের সঙ্গে লড়াইটাও করতে পারেনি ওমান। পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২২৫ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। জবাবে ৯ উইকেটে ১২০ রানে থামে ওমানের ইনিংস।

2026-02-12T16:55:22+06:00
2026-02-12T16:55:22+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
১০৫ রানের বিশাল জয় পেয়েছে শ্রীলঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৫ পিএম 
১০৫ রানের বিশাল জয় পেয়েছে শ্রীলঙ্কা
চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেলো শ্রীলঙ্কা। এবার তারা ১০৫ রানের বিশাল ব্যবধানে হারালো ওমানকে। বাড়িয়ে নিলো রানরেট। লঙ্কানদের সঙ্গে লড়াইটাও করতে পারেনি ওমান। পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২২৫ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। জবাবে ৯ উইকেটে ১২০ রানে থামে ওমানের ইনিংস।

একশর আগে (৯৭ রানে) ৭ উইকেট হারানো ওমান কখনই রান তাড়ার সম্ভাবনা তৈরি করতে পারেনি। একটা প্রান্ত ধরে ধীরগতির ফিফটি করেন মোহাম্মদ নাদিম। ৫৬ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি।

শ্রীলঙ্কার দুশমন্ত চামিরা আর মাহিশ থিকসানা নেন দুটি করে উইকেট।

এর আগে দক্ষিণ আফ্রিকার ২১৩ রানের রেকর্ড টপকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা।

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতে মুখে হাসিই ছিল ওমানের। ১৫ রানে প্রথম আর ৪২ রানে দ্বিতীয় উইকেট হারায় লঙ্কানরা। কিন্তু এরপর পাভিন রথনায়েকে, দাসুন শানাকা, কুশল মেন্ডিসরা তাণ্ডব চালাতে শুরু করেন।

রথনায়েকে ২৮ বলে ৬০ রানের ইনিংস খেলেন ৮ বাউন্ডারি আর ১ ছক্কায়। দাসুন শানাকা করেন ২০ বলে ৫০। যে ইনিংসে ২টি চারের সঙ্গে ছিল ৫টি ছক্কার মার।

কুশল মেন্ডিস ৪৫ বলে ৬১ করেন ৭ বাউন্ডারিতে। শেষদিকে ৭ বলে ১৯ রানের ক্যামিও উপহার দেন কামিন্দু মেন্ডিস।

ওমানের জিতেন রামানন্দি নেন দুটি উইকেট।




  বিষয়:   খেলাধুলা  ক্রিকেট  টি-টোয়েন্টি বিশ্বকাপ  শ্রীলঙ্কা  ওমান 



Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com