গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৪ পিএম আপডেট: ১২.০২.২০২৬ ৪:৩১ পিএম

জেলার বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ভোটারদের মাঝে আতঙ্ক ও নির্বাচনি পরিবেশ নষ্ট করতে দুর্বৃত্তরা এসব ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করছে প্রসাশন।

ককটেল বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে জিসান মোল্লা নামক একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

গতকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে একের পর এক এসব বিস্ফোরণের ঘটনা ঘটে জেলার বিভিন্ন স্থানে ।

গোপালগঞ্জ পৌরসভাভুক্ত নিলার মাঠ এলাকার ১১৬ শহিদ মাহাবুব সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিগাতি বাজার, দূর্গাপুর হাইস্কুল কেন্দ্র, এস এম মডেল সরকারি স্কুল, বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয়, মান্দারতলা বিশ্বরোড, ঘোষেরচর বোর্ড স্কুল ভোট কেন্দ্র, পাওয়ার হাউজ মোড়, ডালনিয়া উচ্চ বিদ্যালয়, শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল, টুঙ্গিপাড়া উপজেলার গুয়াদানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়, কাশিয়ানির সিঙ্গা মালোবাড়ি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব বিস্ফোরণে বিকট শব্দ হয়, যা জেলার সর্বত্র আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এসব ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি। 

বিস্ফোরণের পর থেকে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে ড্রোন মনিটরিং এবং ডগস্কয়াডের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ও সতর্ক অবস্থায় যৌথবাহিনী রয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, জেলায় আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হচ্ছে।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft