জাতীয় নির্বাচন উপলক্ষে ২ দিন হিলি স্থলবন্দর ও ১ দিন ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৪ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে দুই দিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য ও একদিন ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ থাকবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম।

আরও পড়ুন : চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ

তিনি বলেন, ভোটের দিন বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরদিন শুক্রবার ভোর ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ থাকবে তবে শুক্রবার সকাল ৯ টা থেকে আবারও কার্যক্রম স্বাভাবিক হবে।

অপরদিকে, হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার থেকে ফের শুরু হবে কার্যক্রম।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft