২৯৯ আসনে পৌঁছেছে ব‍্যালট পেপার : ইসি সচিব
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯৯ আসনে ব‍্যালট পেপার চলে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ভোটগ্রহণের প্রস্তুতি হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, শতভাগ সুষ্ঠু ভোটার তালিকা গঠন করার সুযোগ হয়নি। তবে তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং মৃতদের বাদ দেওয়া-এই বড় কাজ করা হয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চ‍্যালেঞ্জ ছিল।

আরও পড়ুন : দুর্নীতিগ্রস্থ দেশের তালিকায় বাংলাদেশের স্থান ১৩তম

এ সময় ইসি সচিব অপতথ‍্য, অপপ্রচার থেকে সবাইকে দূরে থাকতে আহ্বান জানান। তিনি বলেন, ফোন নিয়ে নীতিমালা জারি করা হয়েছিল, তবে তা প্রত‍্যাহার করা হবে। সংশোধিত আইন যেখানে প্রয়োজন যোজন বিয়োজন করা হচ্ছে। ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনা সময়সাপেক্ষ, তবে কোনো অবস্থাতেই অতিরিক্ত বিলম্ব করা হবে না বলেও জানান তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft