বাংলাদেশকে বিশ্বকাপে তোলা অধিনায়ক বাংলাদেশের বাদ পড়া নিয়ে যা বললেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১২ পিএম

চলতি বছরের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে হচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর আইসিসির এই মেগা টুর্নামেন্টে সরাসরি খেলার সুযোগ পায়নি বাংলাদেশ, দিতে হয়েছে বাছাই পরীক্ষা। আর সেখানে দুর্দান্ত ছিল টাইগ্রেসরা। বিশ্বকাপ বাছাইপর্ব তারা শেষ করেছে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে।

গতকাল (সোমবার) রাতে দেশে ফিরে গণমাধ্যমের সামনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমাদের ইচ্ছা আছে যে এবার বিশ্বকাপে ভালো করার, যেহেতু আমরা কোয়ালিফায়ারে অনেক ভালো ক্রিকেট খেলেছি। বিশ্বকাপে আমরা ম্যাচ জয়ের লক্ষ্য রাখব। মূলত সব কৃতিত্ব মেয়েদের। আমাদের কাজ হচ্ছে মাঠে ভালো ক্রিকেট খেলা, তো আমরা সেদিকেই মনোযোগ দেবো।’

আরও পড়ুন : টি-টোয়েন্টি বিশ্বকাপ : পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট ক্রীড়া ইভেন্টের মৌলিক উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক-আইসিসি

অপরাজিত থেকে বাছাই শেষ করার লক্ষ্য নির্ধারণ করেই দেশ ছাড়ার কথা বললেন নিগার, ‘আমাদের যাওয়ার আগে মানসিকতা এমন ছিল যে, আমরা শুধু কোয়ালিফাই করবো তা না, আমরা যেন টুর্নামেন্টে অপরাজিত থাকতে পারি। কারণ এটা আমাদের বিশ্বকাপে যাওয়ার আগে একটা সেরা অনুশীলন। আমরা প্রত্যেকটা ম্যাচে আধিপত্য ধরে রেখে ক্রিকেট খেলতে চেয়েছিলাম এবং সেভাবে খেলার চেষ্টা করেছি।’

বাংলাদেশ দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বকাপ একজন ক্রিকেটারের জন্য অনেক বড় একটা বিষয়। সেখানে খেলতে না পারা
কিন্তু এই সময় আসলে এগুলো নিয়ে কথা না বলাই ভালো। তো অবশ্যই খারাপ লাগে
এখন যেটা হচ্ছে, এটা আমাদের মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমার মতে, এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত।’

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft