শাকিবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সিয়াম বললেন ‌‘তার সমতুল্য হওয়া সহজ নয়’
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৩ পিএম

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা পরিচালনার মাধ্যমেই বড় পর্দায় পা রাখেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তার দ্বিতীয় সিনেমা ‘রাক্ষস’-এ প্রধান ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। দুই নায়কের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে কি না, এমন প্রশ্নে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন সিয়াম। 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শাকিব ভাই ২৬ বছর ধরে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রিকে কাঁধে নিয়ে এগিয়ে চলছেন। তার সমতুল্য হওয়া সহজ নয়, আমি সেই চেষ্টাও করি না। আমি শুধু নিজের কাজটুকু ঠিকঠাক করে যেতে চাই।

আরও পড়ুন : বিজয়-রাশমিকার বিয়ে আজ

ঈদে শাকিব খানের ছবির সঙ্গে নিজের ছবি মুক্তি পাওয়া প্রসঙ্গে এই অভিনেতা আরও বলেন, ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব। এই সময়ে সবার সেরা কাজগুলোই মুক্তি পায়। শাকিব ভাইয়ের সঙ্গে আমার সিনেমাও জায়গা পায়, এটি আমার জন্য আনন্দের। আমার প্রতিদ্বন্দ্বিতা নিজের সঙ্গেই। দর্শক নতুন কাজ কতটা গ্রহণ করল বা আগের চেয়ে নিজেকে কতটা এগিয়ে নিতে পারলাম, এটাই চিন্তা।

‘রাক্ষস’ নিয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, সিনেমার প্রায় ৮০ শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি পুরো ইউনিট শ্রীলঙ্কা ঢাকা ফিরবে। বাকি অংশের শুটিং ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে দেশে শেষ করা হবে।

এই ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। এতে তাকে একজন আধুনিক ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft