বিজয়-রাশমিকার বিয়ে আজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৬ পিএম

গুঞ্জন আর বিভ্রান্তির অবসান ঘটাতে সময় মাত্র কয়েক ঘণ্টা। আজই সাত পাকে বাঁধা পড়ছেন দক্ষিণী সিনেমার বহুল চর্চিত তারকাযুগল বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মন্দানা। শোনা যাচ্ছে, এরই মধ্যে ফাঁস হয়েছে বিয়ের সব তথ্য। সেই ফাঁস হওয়া তথ্য বলছে, আজ চার হাত এক হচ্ছে অক্টোবরে বাগদান সম্পন্ন করা এই দুই তারকার। যদিও বাগদান নিয়ে এখনও মুখ খোলেননি তারা। বাগদানের মতো বিয়ের তারিখও গোপনে ঠিক করে ফেললেন ‘ডিয়ার কমরেড’ জুটি?

সদ্য ছড়িয়ে পড়া এক ভিডিও থেকেই ফাঁস হয়েছে বিজয়-রাশমিকার বিয়েসংক্রান্ত বিভিন্ন তথ্য। যদিও শুরুতে শোনা গিয়েছিল ২৬ ফেব্রুয়ারি বিয়ে হবে তাদের। সেই ভিডিও বলছে, সোমবারের বিয়ের প্রস্তুতির তোড়জোড় চলছে জোরকদমে। উদয়পুরে নাকি বিয়ের আসর বসছে। তান্যা নামের এক নেট-প্রভাবী এই মুহূর্তে রাজস্থানের উদয়পুরে ভ্রমণ করছেন। তিনিই একটি ভিডিওটি ফাঁস করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বিয়ের আসর সেজে উঠেছে অসংখ্য ঝাড়বাতি, ফুলের তোড়া দিয়ে। বিজয়-রাশমিকা জুটির অনুরাগীরা উচ্ছ্বসিত। তারা জুটিকে নবদম্পতির সাজে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

ভিডিওতে তান্যা নামের সেই নেট-প্রভাবী বলেছেন, ‘আপনাদের একটি খবর দিই। আমরা উদয়পুরের রাজবাড়িতে রয়েছি। বাড়িটি সাজানো হচ্ছে। আর আমরা জানতে পেরেছি, এখানে একটি বিয়ের আসর বসছে। আন্দাজ করতে পারছেন, কাদের বিয়ে? রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা। ওদের বিয়ে হচ্ছে। ২ ফেব্রুয়ারি ওদের বিয়ে হচ্ছে।’

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft