বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াত আমির : রেজাউল করিম
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৫:০৩ পিএম

বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ রেজাউল করিম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির হাতীবান্ধার আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করিম বলেন, আমরা তো বলিনি ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো। আর মেয়েদের পাশে বসে সেলফি তোলে মুরুব্বি মানুষটা। বেপর্দা মেয়েদের সঙ্গে সেলফি তোলে। এটা তো ইসলামী আন্দোলন পারে না।

আরও পড়ুন : ফরিদপুরের মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

তিনি আরও বলেন, পাঁচ আগস্টের পরে যখন দেশে অরাজকতা চলছিল তখন ইসলামি আন্দোলন সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জতের হেফাজতের জন্য পাহারাদারের দায়িত্ব পালন করেছে। এমনকি কোভিডের সময়ে ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত মানুষের জানাজা, দাফনের ব্যবস্থা করেছি। এছাড়াও মানুষের দুঃসময়ে খাদেম হয়ে দাঁড়িয়েছি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft